হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

খুলনা প্রতিনিধি

অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

খুলনার তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।

তিনি জানান, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তেরখাদায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার রাজ ব্রিকস, নিউ বিবিসি, খান ব্রিকস, বিবিসি ও এনবিএল, কেবিসি নামে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়।

এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং মধুপুর গ্রামের নদীর তীরবর্তী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঁখি শেখ বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক উপজেলায় চলমান ৬টি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা-পুলিশ, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু