হোম > সারা দেশ > খুলনা

শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। 
 
সকালে নগরীর হাদিস শহীদ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে আওয়ামী লীগ অফিস, যশোর রোড, বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম সাইফ, মো. আসাদুল, মো. ইমরান, রাব্বী হোসেন, জয়শংকরসহ জেলা–মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হামলা, সন্ত্রাস, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশে কারও কোনো নিরাপত্তা নেই। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে। 

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তাঁরা। 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বল্প পরিসরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। অচিরেই বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার