হোম > সারা দেশ > কুষ্টিয়া

জড়িতদের শাস্তির দাবিতে ইবিতে মশাল মিছিল

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল বের করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে আজ সোমবার রাতে বের করা হয় এই মশাল মিছিল। রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে মিছিলটি বের হয়ে জিয়া মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে জিয়া মোড়ে এসে শেষ হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইটের নেতৃত্বে মাহমুদুল হাসান, উদয় দেবনাথ, নূর আলম,  আহসান হাবীব রানা,  আহমাদ গালিব, মাজিদুল ইসলাম উজ্জ্বল, ইমতিয়াজ চৌধুরী ইমন, আসিফুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

মিছিল শেষে সংগঠনটির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এ সময় তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা