হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া পদ্মা নদীতে গোসলে নেমে তরুণের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পদ্মা নদীতে গোসল করতে নেমে ছাকির প্রামাণিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাকির ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি পাবনায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাকির বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা