হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় বাসচাপায় ভ্যানযাত্রী বৃদ্ধা নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসচাপায় রোকেয়া বেগম (৬২) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মৃত আকছেত আলী শেখের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের মেয়ের বাড়ি থেকে ভ্যানযোগে নিজ বাড়ি ফিরছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানকে চাপা দেয়। তাতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তাঁর হাঁটু থেকে একটি পা আলাদা হয়ে গেছে।

এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, ওই নারীর লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ভ্যানকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২