হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গ্রেপ্তার জোনাব আলী। ছবি: সংগৃহীত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর থানার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে এসআরবি-৬-এর একটি দল কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার