হোম > সারা দেশ > খুলনা

রাতে বাগ্‌বিতণ্ডা, সকালে মিলল ঝুলন্ত লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ছবি: প্রতীকী

বাড়ি ফেরা আর টাকাপয়সা নিয়ে রাতে পিতার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ছেলে শিমুল হোসেনের (১৯)। সকালে শোয়ার ঘরে মিলল তাঁর ঝুলন্ত লাশ। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

শিমুল উপজেলার কাগমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।

জানা গেছে, শিমুল রাতে প্রতিনিয়ত দেরিতে ফিরতেন। আর কাজ করে টাকাপয়সার কোনো হিসাব দিতেন না বাড়িতে। এ নিয়ে বুধবার রাতে শিমুল বাড়িতে ফিরলে তাঁর পিতার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। সকালে তাঁর শোয়ার ঘরের বাঁশের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান শিমুলের ভাবি বন্যা খাতুন। লাশ দেখে তিনি চিৎকার দিলে স্থানীয় ছুটে আসেন। খবর পেয়ে থানা-পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পিতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিনই সে দেরিতে বাড়িতে ফিরত। আর কাজ করে যে টাকা আয়-রোজগার করতে, তার কোনো হিসাবও আমাকে দিত না। এসব নিয়ে রাতে একটু বাগ্‌বিতণ্ডা হয়। এ কারণে হয়তো সে আমার ওপর অভিমান করে চলে গেল।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে তেমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জিডি করেও রক্ষা পেলেন না শ্রমিকনেতা মাসুম, থানায় মামলা

খুলনার যুবলীগ নেতা শওকত কারাগারে

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম