হোম > সারা দেশ > খুলনা

দাকোপে বেলজিয়ামের রানি মাথিল্ড

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে ইউএনডিপির অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিল্ড।

আজ বুধবার তিনি ঢাকা থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক স্কুল মাঠে অবতরণ করেন। 
রানি ইউএনডিপির অর্থায়নে লজিক প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত ওয়াটার প্ল্যান্ট পরিদর্শন করেন। পরে পরিষদের হল রুমে উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডার হাসেল্ট, রানীর বিশেষ উপদেষ্টা জিন-লুই সিস্ক, রানির রাষ্ট্রদূত সচিব ম্যাকটেল্ড ফস্টিয়ার, নয়া দিল্লির বেলজিয়াম দূতাবাসের প্রথম সচিব পলা পুপে, প্রধান পরিদর্শক কার্ট টলেনারে, ডেপুটি চিফ অব প্রটোকল মোহাম্মদ সাইফুল আজম, নিরাপত্তা বাহিনীর পরিচালক উইং কমান্ডার মির্জা মোস্তফা জামান, সহকারী পরিচালক নিরাপত্তা বাহিনী লেফটেন্যান্ট অনুভা চৌধুরী।

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত