হোম > সারা দেশ > খুলনা

ভোলায় ৯ শতাধিক গবাদিপশু নিখোঁজ

প্রতিনিধি

ভোলা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে ভোলায় বিভিন্ন এলাকায় ২৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন ও মনপুরা উপজেলা। জোয়ারের পানিতে ভেসে গেছে দুই হাজার গবাদিপশু। ৯ শতাধিক গবাদিপশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতিহার হোসেন বলেন, ইয়াসের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের ৩৫টি চর প্লাবিত হয়ে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানিতে ভোলার বিভিন্ন উপজেলায় ২৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তজুমদ্দিন উপজেলার বিভিন্ন চরের দুই হাজার গরু ও মহিষ ভেসে গেছে। নিখোঁজ রয়েছে ৯ শতাধিক গবাদিপশু।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার লালমোহনে নিহত আবু তাহেরের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া মনপুরায় পানিতে ডুবে নিহত শিশুর পরিবারকেও ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের ঘটনায় নিহত দুই পরিবারকে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ

কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

খুলনায় রাস্তায় ফেলে যাওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে

খুলনায় কারাগার থেকে পালানো ইমন গ্রেপ্তার

খুলনায় অস্ত্রসহ আটক ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা

খুলনায় কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন