হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের  ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়ায় ডাম্প ট্রাকের  ধাক্কায় লিটন মুন্সি নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মুন্সি উপজেলার উজানগ্রামের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে। তিনি কুষ্টিয়ার একটি কারখানায় কাজ করতেন। 

জানা যায়, আজ দুপুরে লিটন মুন্সি মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাদালিয়া নামক স্থানে পৌঁছালে বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের  ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা যান লিটন মুন্সি। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই খালেক বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এসআই আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রসঙ্গত, কুষ্টিয়ায় শুধুমাত্র বেপরোয়া গতির ডাম্প ট্রাকের  চাপায় গত দুই মাসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা