হোম > সারা দেশ > যশোর

ছোট বোন খাতা ছিঁড়ে ফেলায় অভিমান করে বড় বোনের আত্মহত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী ফারিহার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার দাদার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা। ছোট বোন খাতা ছিঁড়ে ফেলায় বাগ্বিতণ্ডার জেরে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী ও পুলিশ জানিয়েছে, সকালে ওই শিক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলে তার ছোট বোন। পরে সে তার ছোট বোনকে মারলে এ নিয়ে মায়ের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এতে অভিমান করে নিজ বাড়ি ছেড়ে পাশে দাদার বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘মায়ের ওপর অভিমান করে ফারিহা আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে এর পেছনে অন্য কোনো কারণ পাওয়া যায়নি। ফলে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান