হোম > সারা দেশ > খুলনা

খাবারে বিষ মিশিয়ে কুকুর হত্যা, ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যার ঘটনায় অভিযুক্ত মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ সদর উপজেলার বেলগাছি গ্রামের কদর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া জানান, সম্প্রতি সদর উপজেলার বেলগাছি গ্রামের মাসুম বিল্লাহর বাড়ি থেকে একটি মুরগি ধরে খায় একটি কুকুর। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ভাতের সঙ্গে দানাদার বিষ মিশিয়ে ছয়টি কুকুরকে খেতে দেন তিনি। এ সময় পর্যায়ক্রমে পাঁচটি কুকুর মারা যায়। অসুস্থ হয়ে পড়ে একটি কুকুর। ওই ঘটনায় পরদিন একটি লিখিত অভিযোগ দেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘পানকৌড়ি’র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল।

ইউএনও আরও জানান, ওই ঘটনার পর শাস্তির ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাসুম। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের মাধ্যমে মাসুম আলীকে ডাকা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণীকল্যাণ আইন, ২০১৯-এর ১৯ / ১১ ধারায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা