হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুদকের নিখোঁজ পিপির লাশ নদী থেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদী থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মো. লুৎফুলক কবির নেওয়াজের (৬০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার সন্ধ্যায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। তিনি গত বুধবার নিজের বাসা থেকে নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রূপসা থানা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল ইসলাম শেখ। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। তারপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি মো. লুৎফুলক কবির নেওয়াজের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। ওসি বলেন, ‘লাশের মাথায় আঘাত রয়েছে। লাশটি চার-পাঁচ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মামলাও করা হবে বলে জানান ওসি।

নিহত লুৎফুলক কবিরের মেজভাই জহরুলুল হায়দার জানান, লুৎফুলক খুলনায় দুদকের পিপি ছিলেন। গত বুধবার থেকে তিনি নিজের খুলনার বাসা থেকে নিখোঁজ হন। আজ সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার হয়েছে। তাঁর দুই ছেলে রয়েছে। তবে লুৎফুলক হত্যার শিকার হওয়ার কারণ বলতে পারেননি তাঁর ভাই।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা