হোম > সারা দেশ > খুলনা

শৈলকুপায় স্বাধীন বিশ্বাসকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৬ 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে স্বাধীন বিশ্বাস (২৪) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভগবাননগর গ্রামের সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রসেনজিৎ বিশ্বাস (২৬) ও পলাশ বিশ্বাস (১৬)।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, চড়কপূজা উপলক্ষে ভগবাননগর গ্রামের আদিবাসীপল্লিতে ১৪ এপ্রিল দুপুরে কাদা খেলা নিয়ে স্থানীয় কালীমন্দিরের পাশে সুনীল বিশ্বাসের সঙ্গে শান্তি বিশ্বাস, শিপন বিশ্বাস ও টিপন বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

পরে ঘটনার দিন রাতে স্থানীয় একটি দোকানে গেলে সুনীল বিশ্বাসকে মারধর করেন প্রতিপক্ষের সমর্থকেরা। সুনীল বিশ্বাসকে রক্ষা করতে এলে তাঁর ছেলে স্বাধীন বিশ্বাসকেও পিটিয়ে আহত করেন তাঁরা। স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মেজর নাঈম আহমেদ বলেন, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র‍্যাব। গতকাল দিন ও রাতের বিভিন্ন সময়ে জেলার ভাটই বাজার, শৈলকুপা থানার বিভিন্ন এলাকা ও মাগুরা জেলার কয়েকটি স্থান থেকে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা