হোম > অপরাধ > খুলনা

ছেলেকে হত্যা করে নিজের ফাঁসি চাইলেন বাবা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজের সন্তান রুহুল আমিনকে (১৬) হত্যা করেছেন বলে জানা গেছে। আটকের পর অভিযুক্ত নুরুল ইসলাম পুলিশের কাছে নিজের ফাঁসি দাবি করেন। আজ সোমবার সকালে এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাতে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। প্রথমে ইলেকট্রিক শক দিয়ে পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন নিহত রুহুল আমিন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হওয়া পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘণ্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। 

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, ‘জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানুষিক নির্যাতন করত। ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিল না। আমি আমার ফাঁসি চাই।’ 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান