হোম > সারা দেশ > যশোর

যশোরে ছুরিসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সর্কিট হাউজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো—বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের মোল্যা জাহিদের ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সোয়াইব ইসলাম (১৪), মুড়লি মহাসিন স্কুলের পাশে রাজু শেখের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার (২২), উপশহরের মিজানুর রহমানের ছেলে বিল্পব হোসেন (১৯), শেখহাটি সরদারপাড়ার কালীতলার সেলিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯), বড় ভেকুটিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদা গ্রাম বিশ্বাসবাড়ির মোড়ের কামরুল হাসানের ছেলে কামরুল হাসন (২৪), বড় ভেকুটিয়া গ্রামের শওকত সরদারের ছেলে রাসেল (৩০), মুড়লি খাঁপাড়ার নাজনিন চেয়ারম্যানের বাড়ির পাশের মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ (১৬)। 

যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউসের মধ্যবর্তী রাস্তার নতুন ভবনের সামনে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তারা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ৯ জনের দেহ তল্লাশি করে ৯ টি ছুরি জব্দ করা হয়েছে। 

ওসি তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। এরা শহরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা