হোম > সারা দেশ > খুলনা

ফুলতলায় বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

এনগেজমেন্ট হওয়া বিয়ে ভেঙে যাওয়ায় আশঙ্কায় ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার সন্ধ্যায় ফুলতলার দামোদর জমাদ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাসুদ রানার মেয়ে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঢাকার কর্মরত এক ছেলের সঙ্গে কিশোরী ফাতেমার বিয়ে ঠিক হয়। এ জন্য তাকে একটি নাক ফুল পরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগও হতো। কিন্তু মোবাইল ফোনে ছেলে পক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অপরদিকে বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় রোববার সন্ধ্যায় ফাতেমা ঘরের আড়ার সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফুলতলা থানায় এসআই সুশান্ত পাল বলেন, গত সোমবার একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ