হোম > সারা দেশ > খুলনা

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

খুলনা প্রতিনিধি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) মো. রশীদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ বুধবার বেলা ১১টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তাঁকে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুষার কান্তি দাস এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ২৬ আগস্ট বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রশীদুজ্জামানের নামে মারামারি ও বিস্ফোরকদ্রব্য আইনে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। ১৬ অক্টোবর ভোরে সাবেক এই সংসদ সদস্যকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার