হোম > সারা দেশ > খুলনা

খালিশপুরে ‘রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার দায়ে’ নারীসহ আটক ৩

খুলনা প্রতিনিধি

খুলনার খালিশপুরে ‘রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার অপরাধে’ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ফয়েজ উদ্দীন সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। তবে আটক নারীর স্বামীর দাবি, তাঁর স্ত্রী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস আজকের পত্রিকাকে বলেন, ছাত্রশিবির ও জামায়াতের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ফয়েজ উদ্দীন সড়কের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একজন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন জামায়াতের নেত্রী আনিসা সিদ্দিকা এবং শিবির নেতা রাকিবুল ইসলাম ও মো. তানিম ইকবাল। শিবিরের দুজন ওয়ার্ড পর্যায়ের নেতা। আটক তিনজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে আনিসা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদার দাবি করেন, তাঁর স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি খালিশপুরে ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এ সময় পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাঁর ভাই সিদ্দিক শহিদের সঙ্গে দুর্ব্যবহার করলে আনিসা তাতে বাধা দেন। পরে পুলিশ আনিসাকে আটক করে থানায় নিয়ে যায়।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা