হোম > সারা দেশ > খুলনা

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নারীর মৃত্যু 

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কালীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

রাবেয়া খাতুন উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। 

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মামলার হাজিরা দিতে আজ সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা আদালতে যাচ্ছিলেন রাবেয়া। এ সময় কালীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ