হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাঁধ মেরামতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে বেড়িবাঁধ ভেঙে বিস্তর এলাকা প্লাবিত হয়েছে। এ দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

আইএসপিআর জানায়, গত ৩১ মার্চ বেলা ১১টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে আনুমানিক ১৫০ ফুট এলাকাজুড়ে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় তা ব্যর্থ হয়। পরে ১ এপ্রিল জেলা প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি প্যাট্রল টিম, স্থানীয় বাসিন্দা ও প্রশাসন বাঁধ মেরামতের কাজে সহায়তা করছে। এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দল বাঁধ মেরামতের জন্য ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড