হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় নদী থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলা আওয়ামী লীগের অফিস ও প্রেসক্লাবের পেছনে কাজীবাছা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার। তিনি বলেন, অজ্ঞাত লাশটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৪০ বছর। সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ), পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও নৌ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের অফিস ও প্রেসক্লাবের পেছনে কাজীবাছা নদীতে ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেন তাঁরা। বটিয়াঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত এই লাশ নদী থেকে উদ্ধার করে। 

সাত-আট দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। লাশ পচে-গলে যাওয়ার কারণে শনাক্ত করা বা ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হয়নি বলে সিআইডির এক কর্মকর্তা জানান।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু