হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় ‘টেকব্যাক বাংলাদেশ’ লেখা লিফলেটসহ বোমা উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় খালেদা জিয়ার মুক্তির লিফলেট ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেটসহ ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে একাধিক বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ছয় থেকে সাতটি বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা কিছু লিফলেট ও বোমাভর্তি একটি ব্যাগ ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি। 

আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় বলেন, ‘প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুব সংঘ ক্লাবে মিটিং করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে।’ 

ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) কবিরুল হোসেন জানান, ছয় থেকে সাতটি বোমার বিস্ফোরণ হয়েছে। ৯টি তাজা বোমা ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেট উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২