হোম > সারা দেশ > মেহেরপুর

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, গাংনী (মেহেরপুর)

মেহেরপুর গাংনী উপজেলায় সাপের কামড়ে মহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত কৃষক উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে। 

মহিরের ছোট ভাই জহুরুল ইসলাম জানান, তাঁর ভাই মাঠে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি আসছিল। পথের মধ্যে একটি বিষধর সাপে তাঁকে কামড় দেয়। চিকিৎসার জন্য দ্রুত এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখা দেয়। এরপর রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশীষ কাপুরিয়া জানান,মহির আলীকে হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা