হোম > সারা দেশ > খুলনা

তেরখাদায় ওএমএসের আটা পাচারকালে ডিলারের ভাই গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

গ্রেপ্তার হামিম বিল্লাহ। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তার হামিম তেরখাদার ওএমএস ডিলার শফিক বিল্লাহর বড় ভাই।

জানা গেছে, তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দেখেন, সরকারি বস্তায় থাকা আটা অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে হাতেনাতে ধরা পড়েন হামিম বিল্লাহ।

অভিযানের পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পূরবী রানী বালা বাদী হয়ে তেরখাদা থানায় মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ‘ডিলার শফিক বিল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তাঁর পরিবর্তে তাঁর ভাই হামিম বিল্লাহ ব্যবসা দেখভাল করতেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা সরকারি ওএমএসের আটা বস্তা পরিবর্তনের প্রমাণ পাই।’

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সরকারি ওএমএসের আটা পাচারের সময় হামিম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চার বস্তা আটা জব্দ করা হয়েছে। তবে ডিলার শফিক বিল্লাহ পালিয়ে গেছেন।’

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ