হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে তিথি খানম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিথি খানম ওই গ্রামের ইমরুল কাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশে বেড়িবাঁধসংলগ্ন পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

পুকুর থেকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ বিষয়ে লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা