হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় সাবেক সেনাপ্রধানের বড় ভাই গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

এস এম রফিউদ্দিন আহমমেদ রফিক। ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান।

রফিউদ্দিন আহমেদ রফিক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন।

তাজুল আজকের পত্রিকা’কে বলেন, রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলায় অভিযুক্ত। এছাড়া তাঁর বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতার মামলা আছে। গত ৩০ আগস্ট দায়ের করা দুই মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে।

খুলনায় পত্রিকা অফিসে হামলার অভিযোগ

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

খুলনায় খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

খুলনার পানখালীসহ দেশের তিন গ্রাম হচ্ছে ‘এসডিজি ভিলেজ’, উদ্বোধন ১০ আগস্ট

মাগুরার মাটিতে ৬৮ প্রত্নস্থান, সংরক্ষণের উদ্যোগ চারটি

খুলনায় র‌্যাবের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনায় যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে গুলি

দুষ্টুমি করায় শিক্ষার্থীকে মারধর, থানায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটে পরিত্যক্ত পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার