হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে গাছচাপায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ের সময় গাছের চাপায় মোমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ফিল্ডপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ কালবৈশাখী ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মোমেনা খাতুন তাঁর স্বামীর সঙ্গে টিনের তৈরি ছাপরাঘরে বসে ছিলেন। ঝড়ের একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচুগাছ ভেঙে ঘরের চালার ওপর পড়ে। এ সময় লিচুগাছসহ ঘরের চালার নিচে চাপা পড়েন মোমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা