হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনার উপসর্গ নিয়ে দুইজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। অন্য একজন উপসর্গ নিয়ে কুমারখালী উপজেলা হাসপাতালে মারা গেছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ ১৪ জুলাই বুধবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।   

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় আরও ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার বেড়ে ৩৬ শতাংশ হয়েছে। 

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ৭ দিনে জেলায় ১ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৩৬৯ জনের মৃত্যু হলো। 

এদিকে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান,২০০ বেডের বিপরীতে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ২০৫ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।
 
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে-গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশ রায় স্বাস্থ্যবিধি মানছেন না।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা