হোম > সারা দেশ > খুলনা

ফুলতলায় ২টি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলায় দুটি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার রাতে উপজেলা রি-ইউনিয়ন স্কুল-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম সাহিদুল ইসলাম মকমল (২৪)। তিনি উপজেলার পায়গ্রাম কসবা এলাকার মোজাম মোল্লার ছেলে।

গতকাল বৃহস্পতিবার র‍্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গত বুধবার রাতে রি-ইউনিয়ন স্কুল-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাহিদুল ইসলাম মকমলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার সাহিদুল ইসলামকে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ দফা দাবিতে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মসূচি ঘোষণা

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

পাইকগাছার গরুর হাটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতির চেষ্টা, গুলি ও লুটপাট

খুলনায় ডাক বিভাগের পরীক্ষাকেন্দ্রে দুজন আটক

খুলনায় বিশেষ যৌথ অভিযান: আগাম তথ্য ফাঁসে আগেই গা ঢাকা শীর্ষ সন্ত্রাসীদের

খুমেক হাসপাতাল: চালু হয়নি পুড়ে যাওয়া ৩ ওটি