হোম > সারা দেশ > খুলনা

ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

গ্রেপ্তার মফিজ শেখ। ছবি: আজকের পত্রিকা

খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মফিজ শেখ তেরখাদার হাড়িখালী এলাকার মো. নজরুল শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ গত অনুমান এক বছর আগে ওই গৃহবধূকে ধর্ষণ করে কৌশলে মোবাইলে ভিডিও করে। এরপর তাঁকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু