হোম > সারা দেশ > কুষ্টিয়া

মিরপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে। তিনি বিআরবি গ্রুপে চাকরি করতেন। 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা