হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জসিম মণ্ডল (৪০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া কালীতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। 

নিহত জসিম মণ্ডল ঝাউদিয়ার কালীতলা এলাকার মৃত পাতারি মণ্ডলের ছেলে। 

আহত ব্যক্তিরা হলেন জসিমের স্ত্রী রেখা ও নূর ইসলামের ছেলে রশিদুল ইসলাম রশি। 

পুলিশ ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া কালীতলা এলাকার জসিম মণ্ডলের সঙ্গে তাঁর চাচাতো ভাই লালন মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

আজ সকালে কালবৈশাখীতে সেই জমিতে হেলে পড়া বাঁশের মাথা কাটাকে কেন্দ্র করে লালন মেম্বার এবং তাঁর দুই ছেলে আকাশ হোসেন ও আশরাফুল ইসলাম নয়নের সঙ্গে নিহত জসিমের ঝগড়া শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে জসিম ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ সময় জসিম গুরুতর আহত হন। আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশের মাথা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে অপর ভাই ও তাঁর লোকজনের সংঘর্ষে জসিম নিহত হয়েছেন। আসামিদের ধরার চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা