হোম > সারা দেশ > খুলনা

‘দলটার আর বারোটা বাজাবেন না’

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাগ্‌বিতণ্ডা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দেবেন না। দলটার আর বারোটা বাজাবেন না। অনেক করেছেন।’

গত বুধবার উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভায় এ বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। তাঁদের এমন বাগ্‌বিতণ্ডার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েক নেতা গতকাল বৃহস্পতিবার জানান, সভার মঞ্চ থেকে বক্তব্যের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নাম ঘোষণা করা হলে তাঁর অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্লোগান বন্ধের আহ্বান জানান। কিন্তু তাঁর (মোহসিন রেজা) আহ্বানে সাড়া না দিয়ে স্লোগান অব্যাহত রাখেন সংসদ সদস্যের অনুসারীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিবাদ জানালে তিনি (আক্তারুজ্জামান বাবু) তাৎক্ষণিক বক্তব্য সমাপ্ত করেন।

জি এম মোহসিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (আক্তারুজ্জামান বাবু) সবগুলো সভাতেই ১০-১২টা ছেলে নিয়ে যান। যখন তিনি বক্তব্য দেন, ওই ছেলেগুলো শুধু স্লোগান দেয়। কিন্তু জেলার জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের সময় তাঁরা আর স্লোগান দেয় না। এতে নেতা-কর্মীরা অপমান বোধ করেন। কিন্তু এমপি সাহেব বিষয়টি বুঝতে চান না।’

সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোবাইল ফোনে কল ও খুদেবার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার