হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দীঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলেও তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আল-আমিনকে কুপিয়ে হত্যার পর আমার বোন রিপা তাঁকে উদ্ধার করে প্রথমে দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন।’

এ বিষয়ে দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড