হোম > সারা দেশ > যশোর

মোবাইল ফোন চালাতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোবাইল ফোন চালাতে নিষেধ করায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। 

আজ শনিবার সকালে উপজেলার রায়পটন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ফারহানা আলম ঐশি (নদী) ওই গ্রামের আশরাফুল ইসলাম আদমের মেয়ে। সে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে মোবাইল ফোন চালাতে নিষেধ করলে ঐশি আমার ওপর অভিমান করে। পরে ভোরে নামাজ শেষে ঐশির ঘরের দরজায় ধাক্কা দিলে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার সঙ্গে অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের করতে মর্গে পাঠানো হয়েছে।’

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা