হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে বিনোদনের নতুন রাইড ও কিডস জোন উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আনন্দময় করতে জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং ও কিডস জোন চালু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণ আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে জেলা পরিষদ পার্কে দীর্ঘতম জিপ লাইন, জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন চালু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে এসব বিনোদনসেবার উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী বলেন, খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে নতুন আকর্ষণ হিসেবে কিডস জোন, জিপ লাইন ও জায়ান্ট সুইং স্থাপন করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে পর্যটন খাতে আরও কী স্থাপন করা যায়, তা নিয়ে ভাবনা চলছে।

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আনন্দময় করতে জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং ও কিডস জোন চালু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে নতুন নতুন রাইড বা বিনোদন উপকরণ সংযোজনের মাধ্যমে খাগড়াছড়ির অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, কর্মসংস্থানের সুযোগ হবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মাহফুজ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।