হোম > সারা দেশ > খাগড়াছড়ি

গুইমারার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের কুকিছড়াপাড়া এলাকায় সেনাবাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।

অভিযান চলাকালীন দুই ইউপিডিএফ (মূল) সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দিয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান। সেনাবাহিনী তাঁদের পিছু ধাওয়া করলেও দুর্গম এলাকার কারণে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় পাইপগান, ছয়টি পিস্তলের গুলি এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

খাগড়াছড়ির রামগড়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড