হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তাঁরা হলেন আজিজার মণ্ডলের ছেলে মোটরসাইকেলচালক দুলাল মণ্ডল (৩৫) এবং মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুলাল মণ্ডল নামের একজন মোটরসাইকেলচালক জহুরুল ইসলামকে নিয়ে জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের চালক মুন্দাইল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে ধাক্কা দিলে সঙ্গে থাকা জহুরুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাতে মোটরসাইকেলচালক দুলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাটে হামলার ৩১ দিন পর আহত পাম্প কর্মচারীর মৃত্যু, ময়নাতদন্ত চায় পুলিশ

জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

দিবালোকে বাড়ির সামনে থেকে গরু চুরি, গণপিটুনির পর পুলিশে দিল উত্তেজিত জনতা

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা

দুই দাবিতে জয়পুরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও মানববন্ধন

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

তালোড়া বাইগুনি খাল: খননে অনিয়ম, শ্রমিকের তালিকায় বিত্তবানেরা

১৭ বছর পর ছাত্রীনিবাসের নারী তত্ত্বাবধায়ককে হত্যার রায়, দারোয়ানের যাবজ্জীবন