হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালাই উপজেলার ঠুঁশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার একাডেমীনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ট্রাকচালক ছিলেন। দুর্ঘটনায় আহত আরেক ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাঁদের পরিচয় জানা যায়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার মধ্যে আজ সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে একটি বালুভর্তি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রডবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। দুটি ট্রাকেরই সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও কালাই ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ না করায় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবিতে পূর্বশত্রুতার জেরে কৃষককে কুপিয়ে জখম

‘জয়পুরহাটে নতুন মেডিকেল কলেজ হবে, জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার’

ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আলুতে এত ক্ষতি হতো না: খাদ্য প্রতিমন্ত্রী

কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি নয়

সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাটের নান্দাইল দীঘি, বিলের ঘাট, শিশু উদ্যান পর্যটক বরণে প্রস্তুত

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

জয়পুরহাটে শ্বাসরোধে নারীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জয়পুরহাটে টিসিবির ডিলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, ১২ বস্তা পণ্য জব্দ

ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান—সবই ছিল ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী