হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শহরের খনজনপুর মিশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাম ইদ্রিস আলী (৪১)। তিনি অটোরিকশাচালক। আহতরা হলেন, মাসুদ হোসেন, শামীম হোসেন, মিনু আক্তার, নাজনীন ও তাঁর শিশু কন্যা নিহা। আহতদের প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ হিসেবে যানবাহনের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানো বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। তারা ট্রাকটি জব্দ করে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন সোমবার বেলা আড়াইটায় আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাট-মোকামতলা সড়কে নিম্নমানের কাজ

গরুতে গতি জীবনের চাকায়

জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিজিবির অভিযান, ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না দক্ষিণ কোরিয়ায় নিহত হাসিবুরের

জয়পুরহাটে জুলাই আন্দোলন ও হত্যা মামলায় ৭ আ.লীগ নেতার আত্মসমর্পণ