হোম > সারা দেশ > জয়পুরহাট

ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর ও নাতি গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগে দেবর ও নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে করিম হোসেন দুদু (৬০) ও আব্দুল ওয়াহেদের ছেলে সাব্বির হোসেন (২৭)।

মামলা সূত্রে জানা যায়, দুই বছর  আগে ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট একটি মেয়েকে নিয়ে বাড়িতে একাই  বসবাস করতেন। এই সুযোগে গত ৩ মার্চ রাতে দেবর দুদু নাতি সাব্বিরের সহযোগিতায় গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভনেও একাধিকবার ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন গৃহবধূটি। বিয়ের কথা বলতে গেলে ভাবিকে হত্যার হুমকি দেন দেবর ও নাতি। অসহায় গৃহবধূ সন্তানের পিতৃপরিচয় ও জীবনের নিরাপত্তায় গত শনিবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন।

ভুক্তভোগী নারী করিম হোসেন দুদুর বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায়  আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কালাইয়ে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি চাষি ও ব্যবসায়ীদের

আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

২০০ বছরের ঘুড়ির মেলা: রঙিন আকাশের নিচে হাজারো মানুষের মিলনমেলা

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাট-মোকামতলা সড়কে নিম্নমানের কাজ