হোম > সারা দেশ > জয়পুরহাট

সন্ধ্যায় বের হয়ে পরদিন খালে মিলল কিশোরীর লাশ  

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে খাল থেকে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে  লাশটি উদ্ধার করা হয়।

কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে। গতকাল সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। 

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ববিতা পারভীন গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। 

আজ সকালে ঝিনাইগাড়ি খালে একটি কিশোরীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এলাকাবাসী খবর দিলে কিশোরীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাট-মোকামতলা সড়কে নিম্নমানের কাজ

গরুতে গতি জীবনের চাকায়

জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিজিবির অভিযান, ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না দক্ষিণ কোরিয়ায় নিহত হাসিবুরের

জয়পুরহাটে জুলাই আন্দোলন ও হত্যা মামলায় ৭ আ.লীগ নেতার আত্মসমর্পণ