হোম > সারা দেশ > জয়পুরহাট

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে লুট

জয়পুরহাট প্রতিনিধি

আজ ভোর ৪টার দিকে পাঁচবিবি উপজেলার স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে রেখে একটি স্বর্ণের দোকানে লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের তালা কেটে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিক। আজ শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাঁচবিবি উপজেলার স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের দায়িত্বে থাকা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে। এরপর মাত্র ৪-৫ মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে দ্রুত সটকে পড়ে।

মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকাসহ দোকানের অধিকাংশ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে ওএমএসের আটা আত্মসাতের ঘটনায় খাদ্যের তিন কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি

স্কুল পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থী বাবা, সন্তানকে বহিষ্কারের অভিযোগ

জয়পুরহাট-হিলি মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ শুরু

মাকে হত্যার পর পানিতে ফেলে ‘ডুবে মৃত্যু’ বলে প্রচার, সৎছেলেসহ তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হামলার ৩১ দিন পর আহত পাম্প কর্মচারীর মৃত্যু, ময়নাতদন্ত চায় পুলিশ

জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

দিবালোকে বাড়ির সামনে থেকে গরু চুরি, গণপিটুনির পর পুলিশে দিল উত্তেজিত জনতা

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা

দুই দাবিতে জয়পুরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও মানববন্ধন