হোম > সারা দেশ > ঝিনাইদহ

২ যুবককে আটকের পর গণধোলাই, গ্রামবাসীর দাবি চোর চক্রের সদস্য 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা চোর চক্রের সদস্য বলে জানান স্থানীয়রা। বর্তমানে তাঁরা ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। 

আটক যুবকেরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম। 

আটক জাহাঙ্গীর হোসেন ও সহিদুল ইসলাম জানান, কালীগঞ্জের সুমনের সঙ্গে তাঁরা রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল কাজ শেষ করার পর সুমন বলেন, ‘আমার এক ভাই পাওনা টাকা দিচ্ছে না। তার একটা শ্যালো মেশিন আছে খুলে আনতে হবে।’ পরে মাঠে এসে শ্যালো মেশিন খোলার সময় জনতা ধাওয়া দেয়। এ সময় সুমন তাঁদের ফেলে পালিয়ে যান। আর তাঁরা ধরা পড়েন। 

জগদীশপুর গ্রামের সহিদুজ্জামান সাগর বলেন, গতকাল সন্ধ্যায় জগদীশপুর গ্রামের সুবল হালদারের শ্যালো মেশিন খুলছিল চোরেরা। আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে চোরেরা মেশিন ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুমন হোসেন নামের আরও একজন। তাঁরা ধরা পড়ার পর গণধোলাইয়ের শিকার হন। এতে গুরুতর আহত হন তাঁরা। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন, ঘটনাটি গতকালের ডিউটি অফিসার বলতে পারবেন।

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ