হোম > সারা দেশ > ঝিনাইদহ

চুরি করতে এসে পালালেন গুরু, দুই শিষ্য ধরা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

চুরি করতে এসে মানুষের ধাওয়া খেয়ে গুরু পালাতে পারলেও ধরা পড়েছেন দুই শিষ্য। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। ওই দুই ব্যক্তি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম।

জানতে চাইলে আটক জাহাঙ্গীর ও সহিদুল বলেন, ‘কালীগঞ্জের সুমনের সঙ্গে আমরা রাজমিস্ত্রির কাজ করতাম। বৃহস্পতিবার কাজ শেষ করার পর সুমন বলেন, আমার এক ভাই পাওনা টাকা দিচ্ছে না। তাঁর একটা শ্যালো মেশিন আছে, খুলে আনতে হবে। পরে মাঠে এসে শ্যালো মেশিন খোলার সময় জনতা আমাদের ধাওয়া দেন। এ সময় ওস্তাদ সুমন আমাদের ফেলে রেখে পালিয়ে যান। আর ধরা পড়ি আমরা পাড়া-প্রতিবেশী দুই ভাই।’

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন, ‘এটা গতকালের ঘটনা। ওই দিনের ডিউটি অফিসার বলতে পারবেন। তবে আমার জানামতে মামলা করা হয়েছে।’

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ