হোম > সারা দেশ > ঝিনাইদহ

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আবার গ্রেপ্তার ফরিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান পরোয়ানাভুক্ত আসামি ফরিদ হোসেন (২৮)। শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফরিদ হোসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মায়ের করা চুরি ও মারধরের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেন সাফদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস। তাকে হাতকড়া পরিয়েই সাফদারপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

রাতের কোনো একসময় ফরিদ হোসেন সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানোর পর আজ সকালে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাতভর অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ কর্মদিবসে রায়, আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন ইস্যুতে আইনমন্ত্রীর ‘না’, প্রতিবাদে মানববন্ধন

ফসলের খেতেই কীটনাশকের প্রচারে নেমেছে কোম্পানি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর