হোম > সারা দেশ > ঝিনাইদহ

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কোটচাঁদপুরের বড় বামনদহ ছোট রেলগেট এলাকায় আজ রোববার সকালে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি যানবাহন উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি যানবাহন (স্থানীয়ভাবে লাটাহাম্বা নামে পরিচিত) উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী আহত হন। উপজেলার বড় বামনদহ ছোট রেলগেট এলাকায় আজ রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৫০)। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা ছিলেন। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। এ সময় লাটাহাম্বা গাড়িটি বড় বামনদহ গ্রামের অরক্ষিত রেললাইন পার হচ্ছিল। দ্রুতগামী ট্রেনটি ওই গাড়িতে ধাক্কা দিলে উল্টে চালক নিহত হন। তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর সহকারী আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী লালবানু বলেন, ‘আমি রেললাইনের পাশে কাজ করছিলাম। ট্রেন চলে গেল। কিছুক্ষণ পর দেখতে পেলাম, গাড়িটি লাইনের পাশে পড়ে আছে। আর পাশে শুয়ে কাতরাচ্ছে ওই ব্যক্তিটি। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তাঁর পাশে আরেকজন আহত অবস্থায় পড়ে ছিল। লোকজন এসে দুজনকেই ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়।’

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানা আক্তার লিমা বলেন, ‘একজনকে আমরা মৃত অবস্থা পেয়েছিলাম। আর অন্যজন আহত ছিলেন। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।’

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের অভিযান, ২২ স্থাপনা উচ্ছেদ

ফ্যান দিয়ে ধান ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শতবর্ষী বটগাছে রেস্টুরেন্ট, হারাচ্ছে পাখিদের নিরাপদ আশ্রয়

কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু, শোকস্তব্ধ পরিবার

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে সরকারি ওষুধ বিক্রির সময় নারী আটক

পুলিশ পরিচয়ে মাদক কারবার, নারীসহ ৫ জন গোয়েন্দা জালে

এজাহারে নাম না থাকলেও হত্যা মামলায় সাংবাদিককে গ্রেপ্তার

লুটের ভয়ে গরু-ছাগল আত্মীয়ের বাড়িতে পাঠাচ্ছে শৈলকুপার মানুষ