হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

উদ্ধারকৃম বোমাসদৃশ দুটি বস্তু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে দোকান খোলার সময় তিনি একটি ব্যাগের ভেতর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু দেখতে পান। দেখতে ককটেলের মতো হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগসহ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকার বলেন, ‘ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কারা সেখানে রেখে গেছে এবং কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’