হোম > সারা দেশ > ঝিনাইদহ

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

বজ্রপাতে আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও লক্ষ্মীপুর গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। আহত ব্যক্তিরা হলেন রণজীত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস। তাঁদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, সমীর বিশ্বাস তাঁর বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের খেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এহেতাম শহীদ জানান, আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সমীর ও অপু মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, পেঁয়াজের খেতে কাজ করছিল গ্রামের লোকজন। সে সময় বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুজনের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শতবর্ষী বটগাছে রেস্টুরেন্ট, হারাচ্ছে পাখিদের নিরাপদ আশ্রয়

কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু, শোকস্তব্ধ পরিবার

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে সরকারি ওষুধ বিক্রির সময় নারী আটক

পুলিশ পরিচয়ে মাদক কারবার, নারীসহ ৫ জন গোয়েন্দা জালে

এজাহারে নাম না থাকলেও হত্যা মামলায় সাংবাদিককে গ্রেপ্তার

লুটের ভয়ে গরু-ছাগল আত্মীয়ের বাড়িতে পাঠাচ্ছে শৈলকুপার মানুষ

ইবির দুই ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ছাত্রকে মারধর, থানায় মামলা

পৌরসভার জায়গা দখল, ৫ বছর ধরে বন্ধ ৪৫ কোটি টাকার সুপার মার্কেট নির্মাণকাজ